সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

তানোরে এক দিনমুজুরকে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক২৫ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
তানোরে এক দিনমুজুরকে পিটিয়ে হত্যা

তানোর প্রতিনিধি :

রাজশাহীর তানোরে শহিদুল ইসলাম (৩৫) নামে এক দিনমজুরকে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করে ফেলে রাখে দুর্বৃত্তরা।  শুক্রবার সকালে স্থানীয়রা তার লাশ জমির মাঠের মধ্যে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

 

নিহত শহিদুল ইসলামের বাড়ি তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের বহরইল গ্রামে। তার বাবার নাম মোজাম্মেল হক।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবদুস সালাম সিল্কসিটি নিউজকে জানান, বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে হরিশপুর গভীর নলকূপের পাশে শহিদুলের লাশটি পড়ে ছিল। খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

 
শহিদুল ইসলামের লাশের মাথায় আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, কেউ তাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে।

তবে নিহতের পরিবার দাবি করেছেন, বাড়ির পাশে জাহিদুর রহমানের গভীর নলকুপের কাছে রাতে শহিদুল ইসলাম তার বন্ধুদের সঙ্গে বনভোজন করছিলেন। ওইসময় শহিদুল ও তার বন্ধুরা দেশিয় মদ পান করেন। এরই এক পর্যায়ে বন্ধুদের সঙ্গে তার বাকবিতণ্ড হয়। এক পর্যায়ে ভারি কিছু দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়। এ ঘটনার পর থেকে রাতে সঙ্গে থাকা তার দুই বন্ধু মাজেদ ও আফজাল পলাতক আছে।

ওসি আরও জানান, এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

স/অ