নিজস্ব প্রতিবেদক, নাটোর:
নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রয়নার মোড়ে ৯৪০ বোতল ফেনসিডিল সহ দুই ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১। শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, যশোরের বেনাপোল এলাকার জয়নাল হোসেনের ছেলে বাবু এবং একই এলাকার আব্দুল আজিজ এর ছেলে শাহ আলম (২৬)।
র্যাব-১ এর এএসপি রাজিব ও স্থানীয়রা জানান, শুক্রবার যশোরের বেনাপোল থেকে একটি ট্রাক ঢাকা যাচ্ছিল। গোপন সংবাদ পেয়ে র্যাবব-১ এর একটি দল সিরাজগঞ্জ র্যাব-১২ সহযোগিতা নিয়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রয়নার মোড়ে অভিযান চালায়।
এসময় ট্রাকটি থেকে ৯৪০ বোতল ফেনসিডিল সহ দুজনকে আটক করা হয়। পরে আটককৃতদের সিরাজগঞ্জ র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
স/বি










