সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

৭ খুনে নিহত নজরুলের স্ত্রীকে হত্যার হুমকি দিয়ে চিঠি

নিউজ ডেস্ক১৬ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
৭ খুনে নিহত নজরুলের স্ত্রীকে হত্যার হুমকি দিয়ে চিঠি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনে নিহত নজরুল ইসলামের স্ত্রী সিটি করপোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর সেলিনা ইসলাম বিউটিকে চিঠি দিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

 

চিঠিতে আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠেয় সিটি করপোরেশন নির্বাচন থেকেও তাকে সরে যেতে বলা হয়েছে। এ ঘটনায় বিউটি বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি জিডি করেছেন।

 

জিডিতে সেলিনা ইসলাম উল্লেখ করেন, ১৪ ডিসেম্বর (বুধবার) বেলা ১১টার দিকে ওয়ার্ড কাউন্সিল অফিসে রেজিস্ট্রি ডাকযোগে চিঠি আসে। চিঠিতে বলা হয়, সাত খুন মামলা ও নির্বাচন থেকে সরে না দাঁড়ালে তার পরিণতিও স্বামীর মতো হবে। তাকেও খুন করে গুম করে ফেলা হবে।

 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফতউল্লাহ বলেন, চিঠির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

জিডির তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সামসুল ইসলাম জানান, চিঠিটি ঢাকা থেকে এসেছে। কে বা কারা এটি দিয়েছে সে বিষয়ে তদন্ত চলছে।

 

২০১৭ সালের ১৬ জানুয়ারি ৭ খুন মামলার রায় ঘোষণার দিন নির্ধারিত রয়েছে। আর আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে নারয়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন। নির্বাচনে বিউটি প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সূত্র: বাংলা নিউজ