সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

৫০ টাকা করে চাঁদা তুলে শিয়ালের মাংসে ভুরিভোজ!

নিউজ ডেস্ক৪ ডিসেম্বর ২০১৭১ মিনিট পড়া
৫০ টাকা করে চাঁদা তুলে শিয়ালের মাংসে ভুরিভোজ!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শিয়াল জবাই করে ভুরিোজের আয়োজন করেছে টাঙ্গাইলের বাসাইলের একদল যুবক। শিয়ালকে কলাকেটে হত্যা করে ওই যুবকরা শনিবার (২ ডিসেম্বর) রাত ৮টার দিকে পিকনিকের আয়োজন করে।

উপজেলার সোনালিয়া গ্রামের কয়েকজন যুবক দুপুরে তাড়া করে একটি শিয়াল আটক করে। শিয়ালের মাংস খেলে নাকি শরীরের ব্যথা ভাল হয়, এমন ধারণা থেকেই তারা শিয়ালটিকে গলাকেটে হত্যা করে খাওয়ার আয়োজন করে।

শিয়ালের মাংস খাওয়ার জন্য অনান্য মসলা কেনার উদ্দেশ্যে প্রতিজনের কাছ থেকে ৫০ টাকা করে চাঁদা তোলা হয়। শিয়ালের মাংস রান্না হয় স্থানীয় বারেক আলীর বাড়িতে। আয়োজনের খবর পেয়ে স্থানীয় ২৫/৩০ জন যুবক ছাড়াও বেশ কয়েকজন বয়স্ক শিয়ালের মাংস খেতে ওই পিকনিকে অংশ নেয়।

মনির নামে এক যুবক বলেন, দুপুরে শিয়ালটি ধরা হয়। ছোট বেলা থেকেই শুনে আসছি মুরুব্বিরা বললেন- শিয়ালের মাংস খেলে নাকি শরীরের ব্যথা ভাল হয়। তাই আমরা নিজেদের মধ্যে কিছু চাঁদা তোলে এটি রান্না করে খেয়েছি। মাংসের স্বাদ মোটামুটি ভালই।

বাবুর্চির দায়িত্বে থাকা খলিল নামে এক যুবক বলেন, অনেক উৎসাহ নিয়েই শিয়াল রান্না করেছি। বিডি 24 লাইভ