সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অন্যান্য

৪৭ লাখ টাকা মূল্যের চুরি যাওয়া মেশিন উদ্ধার

নিউজ ডেস্ক৩ ফেব্রুয়ারি ২০২৩২ মিনিট পড়া
৪৭ লাখ টাকা মূল্যের চুরি যাওয়া মেশিন উদ্ধার

সিল্কসিটি নিউজ ডেস্ক:

বাগেরহাটের রামপাল কলয়াভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া ৪৭ লাখ টাকা মূল্যের কয়লা পরীক্ষার মেশিন উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রামপাল থানা পুলিশ বিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে মেশিন চুরির সঙ্গে জড়িত সন্দেহে চার যুবককে আটক করে।

পরে তাদের স্বীকারোক্তিমতে ঢাকার ডেমরার কোনা বাড়ি এলাকা থেকে চুরি যাওয়া ‘বোম্ব ক্যালরিমিটার’ নামের কয়লা পরীক্ষার মেশিনটি উদ্ধার করা হয়।

আটকৃতদের রামপাল থানায় রেখে জিজ্ঞাসাবাদ শেষে আজ শুক্রবার বাগেরহাট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করেছে পুলিশ।

আটকৃতরা হলেন, পিরোজপুর জেলার নরখালী গ্রামের নূরল আলম শেখের ছেলে রাব্বী ইসলাম ওরফে গোলাম রাব্বী (২৪), বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার খাজুড়া গ্রামের শামসুল আলমের ছেলে আব্দুল কারীম (২৭), জেলার রামপাল উপজেলার চিত্রা গ্রামের প্রকাশ চন্দ্র শীলের ছেলে কার্তিক শীল (২৫) এবং একই উপজেলার বর্ণি গ্রামের বাচ্চু শেখের ছেলে বাদশা শেখ (২৩)।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন জানান, রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে গত ১৪ জানুয়ারি ৪৭ লাখ টাকা মূল্যের কয়লা পরীক্ষার ওই মেশিনটি চুরি হয়। এর পর ১৬ জানুয়ারি বিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় রামপাল বিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে চোর চক্রের ৪ সদস্যকে আটক করে। এর পর তাদের থানা রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের স্বীকারোক্তিমতে ঢাকার ডেমরা এলাকার কোনা বাড়ি থেকে চোর চক্রের এক সদস্যের আন্তীয়ের বাড়ি থেকে ৪৭ লাখ টাকা মূল্যের ওই মেশিনটি উদ্ধার করা হয়। পুলিশি জিজ্ঞাবাবাদে আটককৃতরা মেশিন চুরির কথা স্বীকার করেছে বলেও জানান ওসি।

সূত্র: কালের কণ্ঠ