সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

৪ জেলায় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স আজ

নিউজ ডেস্ক২৭ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
৪ জেলায় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স আজ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪ জেলায় নির্বাচনী প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন আজ।

আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার একথা জানিয়ে বলা হয়, শেখ হাসিনা বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লা টাউন হল ময়দান, টাঙ্গাইল পৌর উদ্যান, যশোর টাউন হল ময়দান এবং পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

সংশ্লিষ্ট জেলার এ সব কর্মসূচিতে আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং নির্বাচনী এলাকাগুলোর আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন।