সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
রাজনীতি

৩১ দফার ভিত্তিতে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা হবে: দুলু

নিউজ ডেস্ক২১ নভেম্বর ২০২৫১ মিনিট পড়া
৩১ দফার ভিত্তিতে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা হবে: দুলু

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ৩১ দফার ভিত্তিতে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা হবে। বিএনপি সব ধর্মের সম্প্রীতিতে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। আমরা কখনো অন্য ধর্মের মানুষের ওপর নিপীড়ন নির্যাতনে বিশ্বাস করি না।

শুক্রবার (২১ নভেম্বর) বিকালে নাটোর সদর উপজেলার ভাটোদ্বারা রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে দুই দিনব্যাপী লীলা কীর্তন অনুষ্ঠান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। এর ভেতর আছে হিন্দু মুসলমান খ্রিস্টান কারো মধ্যে কোনো বিভেদ-বৈষম্য থাকবে না। সেখানে লেখা আছে- ধর্ম যার যার বাংলাদেশ সবার। এইটা হচ্ছে বিএনপির রাজনৈতিক আদর্শ।

মন্দির কমিটির সভাপতি বিপ্লব কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সদস্য নাসিম উদ্দিন নাসিম, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।