সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজনীতি

৩১ দফা বাস্তবায়ন ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় দোয়া

নিউজ ডেস্ক১৪ অক্টোবর ২০২৫২ মিনিট পড়া
৩১ দফা বাস্তবায়ন ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় দোয়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ অক্টোবর) বিকাল ৪টায় বালুচর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে খাসমহল বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরনের সভাপতিত্ব ও মো. আব্দুস ছালামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মমিন আলী।

দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন- আওলাদ হোসেন মোল্লা, আলী আনছার মোল্লা,আব্দুল খালেক শিকদার, মহিউদ্দিন আহম্মেদ,জসীম উদ্দিন খোকন, দেলোয়ার হোসেন ভুঁইয়া, পিয়ার আলী মোল্লা, মাসুদ ছিদ্দিক পরশ, ইকবাল হোসেনসহ বালুচর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নই দেশের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ। বেগম খালেদা জিয়া আজও দেশের মানুষের অধিকার আদায়ের প্রতীক। তার দ্রুত রোগমুক্তি কামনা করছি।

পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

 

সূত্র: যুগান্তর