বিজ্ঞান ও প্রযুক্তি

৩০ লাখ মটো এম স্মার্টফোন বিক্রি

নিউজ ডেস্ক২৭ মার্চ ২০১৭১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গত নভেম্বরে বাজারে আসে লেনোভোর সর্বশেষ স্মার্টফোন মটো এম। একমাস পর এটি ভারতসহ অন্যান্য বাজারগুলোতে ছাড়া হয়। দ্রুত জনপ্রিয়েতা পাওয়ায় এ পর্যন্ত স্মার্টফোনটির ৩০ লাখ ইউনিট বিক্রি হয়েছে বলে জানিয়েছে লেনোভো।

মধ্যম বাজেটের এই স্মার্টফোন প্রিমিয়াম ডিজাইনের হওয়ার চাহিদা বেশ। ইন্দোনেশিয়ায় ডিভাইসটির উন্মোচন অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

তথ্য মতে, সাশ্রয়ী দাম ও উচ্চ কনফিগারেশনের কারণে চীন ও ভারতে ফোনটি দারুন জনপ্রিয়তা পায়। ৩২ গিগাবাইট মেমরি ও ৩ গিগাবাইট র‍্যাম এবং ৬৪ গিগাবাইট মেমরি ও ৪ গিগাবাইট র‍্যাম সংস্করণে আলাদা মটো এম বাজারে পাওয়া যাচ্ছে।

 

২০১৬ সালের শেষ প্রান্তিকে কোম্পানির মোট রাজস্বের ২০ শতাংশ আসে মটো এম বিক্রি থেকে। শিগগিরই পাকিস্থান, পোল্যান্ড, মালয়েশিয়া, থাইল্যান্ডসহ অন্যান্য বাজারগুলোতে এটি পাওয়া যাবে।

মটোরোলা ব্র্যান্ডে প্রথম ডুয়াল সিমের এই ফোনটিতে রয়েছে ৫ দশমিক ৫ ইঞ্চির আইপিএস ডিসপ্লে ও ২.৫ডি বাঁকানো গ্লাস, যা ফুল এইচডি রেজ্যুলেশনের। ২ দশমিক ২ গিগাহার্টজের কোয়াডকোর মিডিয়াটেক হেলিও পি১৫ প্রসেরর নিয়ে ফোনটি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮ গিগাবাইট পর্যন্ত মেমরি বাড়ানো যাবে।

এছাড়া ফোনটিতে রয়েছে ১৬ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। রয়েছে ফাস্ট চার্জিং সুবিধাসহ ৩০৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

সূত্ :টেক শহর