সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মিডিয়ার সংবাদ

রাজশাহীর ৩০ জন নারী পেলেন মোবাইল জার্নালিজম ফেলোশিপ

নিউজ ডেস্ক১৩ জানুয়ারি ২০২২১ মিনিট পড়া
রাজশাহীর ৩০ জন নারী পেলেন মোবাইল জার্নালিজম ফেলোশিপ

নিজস্ব প্রতিবেদক:

গণযোগাযোগ ও মিডিয়া বিষয়ক জ্ঞানচর্চা কেন্দ্র সেন্টার ফর কমিউনিকেশন এ্যান্ড ডেভেলপমেন্ট অব বাংলাদেশ ১৯৯৯ সাল থেকে স্থানীয় পর্যায়ে কর্মরত গণমাধ্যম কর্মী এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, স্থানীয় ও আঞ্চলিক এবং কমিউনিটি মিডিয়ার সক্ষমতা বাড়ানো, জনসাংবাদিকতার বিকাশ সাধন এবং বিকল্প মিডিয়ার প্রসারের লক্ষ্যে নানা গুরুত্বপূর্ণ কর্মসূচি অত্যন্ত সাফল্যের সাথে বাস্তবায়ন করে চলেছে।

এরই ধারাবাহিকতায় সিসিডি বাংলাদেশ ও রেডিও পদ্মা ৯৯.২এফএম যৌথভাবে গত বছরের মার্চ থেকে অক্টোবর মাস পর্যন্ত যুব নারীকে মোবাইল জার্নালিজম প্রশিক্ষণ এবং ফেলোশীপ দিয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্লেলন কক্ষে সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। জ্ঞানচর্চা কেন্দ্রো সিসিডি বাংলাদেশের চেয়ারপার্সন ওয়ালিউর রহমান বাবুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারীদের হাতে সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক আব্দুল জলিল।

বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম, রাজশাহী বিশ^বিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মশিহুর রহমান এবং দৈনিক সোনার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক আখবারুল হাসান মিল্লাত। অন্যদের মধ্যে বক্তব্য দেন সিসিডি বাংলাদেশের পরিচালক জি. এম. মুরতুজা ও রেডিও পদ্মার স্টেশন ম্যানেজার শাহানা পারভীন। ওমেন ফর ওমেন প্রকল্পের আওতায় ৩০ জন নারী এ প্রশিক্ষনে অংশ নেন।

স/আর