রাজনীতি

২৮ অক্টোবর সরকার রাস্তাঘাট বন্ধ করবে কি না, জানতে চান পিটার হাস

নিউজ ডেস্ক২২ অক্টোবর ২০২৩২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:
রোববার (২২ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে  তিনি বিএনপির সমাবেশের দিন সরকারের কী ভূমিকা থাকবে জানতে চান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে তিনি জানতে চেয়েছেন বিএনপি যে একটি বিরাট কর্মসূচি দিয়েছে সেখানে অনেক লোক নিয়ে আসবে, আপনারা রাস্তাঘাট বন্ধ করে দেবেন কি না, কিংবা আপনারা অন্য কিছু করবেন কি না।

তিনি বলেন, আমরা বলেছি ওই ধরনের কোনো প্রোগ্রাম আমাদের নেই। আমরা মনে করি, তারা যে রাজনৈতিক এজেন্ডা দিয়েছেন, তারা শান্তিপূর্ণভাবে করবেন। কর্মসূচি যদি তারা শান্তিপূর্ণভাবে পালন করেন, তবে আমাদের কিছু বলার নেই ।

গত ১৮ অক্টোবর ঢাকার সমাবেশ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেন। সেই সময় তিনি বলেছিলেন, মহাসমাবেশের মাধ্যমে তাদের আন্দোলনের মহাযাত্রা শুরু হবে।

একই দিন আওয়ামী লীগের নেতৃত্ব জোটও কর্মসূচি রয়েছে। এই  কর্মসূচির বিষয়ে ওবায়দুল কাদের বলেছিলেন  ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম সুড়ঙ্গ পথ বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করবেন। আর বায়তুল মোকাররম থেকে ঢাকায় নামবে জনতার ঢল।

ট্যাগ: