অর্থ ও বাণিজ্য

২৫ ফেব্রুয়ারি: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

নিউজ ডেস্ক২৫ ফেব্রুয়ারি ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিশ্ববাজারে দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা।

গত সোমবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সোমবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে এবং বুধবার (২৫ ফেব্রুয়ারি) পর্যন্ত সারাদেশে এই দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় নতুন দর নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৩২ বার সমন্বয় করা হয়েছে।