মতামত

২০২৫ সালটা স্কুল পড়ুয়াদের জন্য কোনোভাবেই স্বস্তির হতে পারছে না

নিউজ ডেস্ক১৭ মার্চ ২০২৫১ মিনিট পড়া

অনিক মাহমুদ

২০২৫ সালটা আমাদের স্কুল পড়ুয়া ছেলেমেয়েদের জন্য কোনোভাবেই স্বস্তির হতে পারছে না। এখন পর্যন্ত অনেক স্কুলেই সকল বই দেওয়া হয়নি, যে কয়টা বই দেওয়া হয়েছে সেগুলোরও তেমন কিছু পড়ানো হয়নি। রমযান মাস চলছে স্কুল বন্ধ, এরপর ssc পরীক্ষার জন্য আবার এপ্রিলে বন্ধ। মে মাসে কিছুদিন ক্লাস হবার পরেই আবার জুনের শুরুতে ঈদুল আযহা তারপরই অর্ধ বার্ষিক পরীক্ষা।

এই অর্ধ বার্ষিক পরীক্ষার জন্য স্কুলগুলো সিলেবাস দিচ্ছে। একেকটা স্কুলের সিলেবাস একেক রকম। এটা আপাতদৃষ্টিতে সমস্যা মনে না হলেও বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন । এই এলোমেলো সিলেবাসে তাদের সম্মিলিত শিক্ষা অনেকটাই বিঘ্নিত হয়। মাঠ পর্যায়ে জরিপ করলে এই সমস্যার আসল চেহারা আরও স্পষ্ট বুঝা যাবে।

এই সমস্যার সমাধান একমাত্র মাউশী কতৃপক্ষই দিতে পারবেন। আপনাদের নিকট আমার অনুরোধ স্কুলগুলোতে নিজেদের মতোই মূল্যায়ন হোক কিন্তু সকলের সিলেবাস হোক একই । সকল স্কুলের সকল শ্রেণির সকল বাচ্চার পড়ার ধারা একই হোক। আমাদের পড়াশোনা হোক গোছানো, পড়ার ধরন হোক একই। সম্মিলিত পথচলাই হোক বৈষম্যহীন বাংলাদেশের মূলস্তম্ভ।