সিল্কসিটিনিউজ ডেস্ক :
বক্স অফিসে এখন ‘সাইয়ারা’র মুখোমুখি দুটি বড় ছবি। প্রথমটি অজয় দেবগনের ‘সন অফ সর্দার ২’ এবং দ্বিতীয়টি সিদ্ধান্ত চতুর্বেদী ও তৃপ্তি দিমরির ছবি ‘ধড়ক ২’।

স্যাকনিল্কের প্রাথমিক প্রতিবেদন অনুসারে, সাইয়ারা-র শনিবারের আয় ৬.৩৫ কোটি রুপি (এটা এখনো চূড়ান্ত পরিসংখ্যান নয়)। শনিবার পর্যন্ত ছবির মোট আয় ২৯১.৩৫ কোটি রুপি। অর্থাৎ ৩০০ কোটির দোরগোড়ায় পৌঁছে গেছে সাইয়ারা।









