সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

১৪৪ ধারার মধ্যেই সাতক্ষীরায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ৪

নিউজ ডেস্ক২৩ জানুয়ারি ২০২৫১ মিনিট পড়া
১৪৪ ধারার মধ্যেই সাতক্ষীরায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ৪

সিল্কসিটিনিউজ ডেস্ক :

উপজেলা প্রশাসনের ঘোষিত ১৪৪ ধারার মধ্যেই সাতক্ষীরার শ্যামনগরে সংঘর্ষে জড়িয়েছে বিএনপির দু’পক্ষ, এতে চারজন আহত হয়েছেন। বুধবার বিকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা নাগাদ উপজেলার বংশীপুর এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ হয়। এর আগে বুধবার বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দু’পক্ষের উত্তেজনা ঘিরে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন বলেন, ‘পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল। তবে সন্ধ্যার আগে বাড়িতে ফিরে যাওয়ার পথে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

বিএনপির উপজেলা ও পৌরসভার নতুন কমিটি ঘিরে টানা কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল শ্যামনগর উপজেলায়।

উত্তেজনার মধ্যেই বুধবার উভয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলীম।

বুধবার বিকালে সদ্যবিলুপ্ত উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সোলাইমান কবির বাসটার্মিনাল এলাকায় শান্তি সমাবেশের ডাক দেন। এতে বাধা দেন সদ্যবিলুপ্ত কমিটির সভাপতি আব্দুল ওয়াহেদ গ্র“পের নেতাকর্মীরা। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে পুলিশ ও সেনাবাহিনী।

 

সূত্র: যুগান্তর