সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

১৪ মৌসুমে ১৩তম বুন্দেসলিগা শিরোপা জিতল বায়ার্ন মিউনিখ

নিউজ ডেস্ক২০ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া
১৪ মৌসুমে ১৩তম বুন্দেসলিগা শিরোপা জিতল বায়ার্ন মিউনিখ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জার্মান বুন্দেসলিগায় ভিএফবি স্টুটগার্টকে হারিয়ে লিগ ইতিহাসে সর্বোচ্চ ৩৪তম শিরোপা ঘরে তুলল বায়ার্ন মিউনিখ। লিগ শেষ হওয়ার আগেই, চার ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা।

 

শনিবার (১৮ এপ্রিল) বরুশিয়া ডর্টমুন্ড হেরে যাওয়ার পর বায়ার্নের শিরোপা জয়ের জন্য দরকার ছিল মাত্র এক পয়েন্ট। তবে অ্যালিয়েঞ্জ অ্যারেনায় তারা ড্র নয়, জয় দিয়েই উদযাপন শুরু করে।

ম্যাচের শুরুতে এগিয়ে যায় স্টুটগার্ট, ২১ মিনিটে লিড পায় তারা। তবে পিছিয়ে পড়ার পর দ্রুত ঘুরে দাঁড়ায় বায়ার্ন। প্রথমার্ধের শেষ দিকে মাত্র ছয় মিনিটের ব্যবধানে তিনটি গোল করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় তারা।

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আলফোনসো ডেভিস আরেকটি গোল করে ব্যবধান বাড়ান, যেখানে গোলরক্ষক আলেকজান্ডার ন্যুবেলের কিছুই করার ছিল না।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে দ্রুত প্রভাব দেখান হ্যারি কেইন। ৫২ মিনিটে লিওন গোরেৎসকার শটের রিবাউন্ড পেয়ে সহজেই গোল করেন তিনি, যা মূলত ম্যাচের ফল নিশ্চিত করে দেয়। ম্যাচের শেষ দিকে ৮৮ মিনিটে স্টুটগার্ট একটি দূরপাল্লার শটে সান্ত্বনাসূচক গোল পেলেও ততক্ষণে বায়ার্ন শিরোপা উদযাপনে মেতে উঠেছে।

এই জয়ের সুবাদে সবশেষ ১৪ মৌসুমে ১৩তম বুন্দেসলিগা শিরোপা জিতল বায়ার্ন মিউনিখ। এতে জার্মান ফুটবলে তাদের আধিপত্য আরও একবার প্রমাণিত হলো।