লাইফ স্টাইল

১৪ কেজি সোনার লেহেঙ্গায় প্রজ্ঞা!

নিউজ ডেস্ক২৩ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

লেহেঙ্গা নাকি ছোটখাটো কোনও সোনার দোকান! এক-দুই নয় ১৪ কেজি ওজনের একটি সোনার লেহেঙ্গা পরে সিনেমায় অভিনয় করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হৈচৈ ফেলে দিয়েছেন ভারতীয় অভিনেত্রী প্রজ্ঞা জয়সওয়াল।

আনন্দবাজার পত্রিকা বলছে, ১৪ কেজি খাঁটি সোনার লেহেঙ্গা। এটা কোনও ঐতিহাসিক যুগের লেহেঙ্গা নয়। এক্কবারে হাল আমলের। আর সেই সোনার লেহেঙ্গা পরে অভিনয় করলেন নায়িকা।

২৬ বছরের প্রজ্ঞা একটি তেলেগু ছবিতে অভিনয় করছেন। ছবির নাম ‘ওং নমঃ ভেঙ্কটেশ্বরায়া’। সেই ছবিতেই সোনার কাজ করা লেহেঙ্গা পরে অভিনয়ে দেখা গেছে প্রজ্ঞাকে।
সোনার লেহেঙ্গা পরে অভিনয় করা একটি ছবি পোস্ট করেছেন টুইটারে। প্রজ্ঞার সেই ছবি এখন ভাইরাল। এই ছবিটি পোস্ট করে প্রজ্ঞা লিখেছেন-‘১৪ কিলোগ্রামের সোনার লেহেঙ্গা’।

সবার একটাই প্রশ্ন‚ প্রজ্ঞা কি সত্যিই ১৪ কেজি ওজনের সোনার লেহেঙ্গা পরে আছেন? যাবতীয় আলোচনা এখন তা নিয়েই।

রাঘবেন্দ্র রাও পরিচালিত এই সিনেমা হরিরাম বাবা নামে এক ভক্তের জীবন কাহিনি নিয়ে। তিরুপতি তিরুমালা পীঠস্থানের দেবতা ভেঙ্কটেশ্বরায়ার এই ভক্ত ১৫০০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন এক আশ্রম। তার জীবনী নিয়েই সিনেমা।

সিনেমায় প্রজ্ঞা কোন ভূমিকায় অভিনয় করছেন তা এখনও জানা যায়নি।

সূত্র : সমকাল