সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

১০০ গ্রাম চা পাতার দাম দেড় কোটি রুপি!

নিউজ ডেস্ক২৭ মার্চ ২০১৯১ মিনিট পড়া
১০০ গ্রাম চা পাতার দাম দেড় কোটি রুপি!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

একশ’ গ্রাম চা পাতার দাম দেড় কোটি রুপি।কি অবাক হচ্ছেন? অবাক হলেও ঘটনা কিন্তু সত্যি।

একটি দুষ্প্রাপ্য গাছের পাতা দিয়ে এই চা তৈরি হয়। এই পাতা উচ্চ ওষুধিগুণ সম্পন্ন। এর দুষ্প্রাপ্যতা আর ঔষধিগুণের কারণেই এই চায়ের এত দাম।

বিশেষ পদ্ধতিতে তৈরি এই চায়ের উদ্ভাবক চীন। দেশটির ফুজিয়ান প্রদেশের ‘দ্য হং পাও’-এর কারখানায় এই টি ব্যাগ তৈরি হয়।

‘দ্য হং পাও’ প্রতি কেজি ১৫,০০,০০০ মার্কিন ডলারে বিক্রি হয়। ভারতীয় মুদ্রায় এর দাম পড়ে প্রায় ১০ কোটি ৪৫ লাখ ৭০ হাজার রুপি। একশ গ্রাম চায়ের দাম পড়ে প্রায় দেড় কোটি রুপি।

জানা গেছে, এটি একটি জৈব চা। ফুজিয়ান প্রদেশের ইউয়ী পর্বতমালায় ‘দ্য হং পাও’ নামে একটি দুষ্প্রাপ্য গাছের পাতা দিয়ে এই চা তৈরি হয়। এই পাতা উচ্চ ঔষধিগুণ সম্পন্ন। এর দুষ্প্রাপ্যতা আর ঔষধিগুণের কারণে এত দাম দিয়ে মানুষ এটি কিনে খায়।