বিজ্ঞান ও প্রযুক্তি

১০ সেকেন্ডেই ফুল চার্জ হবে মোবাইল!

নিউজ ডেস্ক২৫ মার্চ ২০১৮২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

স্মার্টফোন নিয়ে যতই আমাদের আদিখ্যেতা থাকুক না কেন, ফোন চার্জিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি মাথাব্যাথার কারণ থাকে। প্রায়শই ঠিক বিপদের সময়ই চোখ বুজে যায় মোবাইলের। সমস্যা একটি ই, চার্জ নেই ফোনে? এ কারণে পাওয়ার ব্যাঙ্ক নিয়ে ঘুরতে হয় নতুবা কোথায় প্লাগ ফাঁকা আছে তা খুঁজে বেড়াতে হয়।

তবে, এ দিন শেষ হতে চলেছে। আগামী দু’বছরের মধ্যেই এমন একটি ব্যাটারি বাজারে আসতে চলেছে, যা মাত্র ১০ সেকেন্ড এ আপনার স্মার্টফোন ফুল চার্জ করে দিবে। গ্রাফিন জাতীয় ব্যাটারি আসতে চলেছে বাজারে।

দ্রুত চার্জ হওয়ার জন্য বিজ্ঞানীরা ফোনের ব্যাটারিতে ব্যবহার করেছেন গ্রাফিন। এই গ্রাফিন সমৃদ্ধ ব্যাটারি নিমিষেই চার্জড করবে ফোন। বিজ্ঞানীদের দাবি, লিথিয়াম-আয়ন জাতীয় ব্যাটারি থেকে কয়েক’শ গুণ তাড়াতাড়ি বিদ্যুৎ গ্রহণ করতে সক্ষম এই ব্যাটারি। লিথিয়াম-আয়নে থাকা সিলিকন ক্যাথডের থেকে ১৪০ গুণ দ্রুত ইলেক্ট্রন নাড়াচাড়া করে এর ভেতরে। ফলে ১২ নয়, ১০ সেকেন্ডেই হয়ে যাবে ফুল চার্জ।

স্যামসাং ইতিমধ্যে গ্রাফিন জাতীয় ব্যাটারির কাজ শুরু করে দিয়েছে। সূত্রের খবর, এদের ব্যাটারি ১২ সেকেন্ডে পরিপূর্ণ চার্জ হবে। কার্বনের প্রকারভেদ এই গ্রাফিন আমাদের নিত্য প্রয়োজনীয় একাধিক কাজে ব্যবহার করে থাকে। ইন্টারনেটের গতি বৃদ্ধি থেকে পরিশ্রুত জল তৈরি করতে গ্রাফিনের ব্যবহার হয়।

তবে সেই দিন আসতে এখনও ২ বছর বাকি। তাই এখনি যদি এই সমস্যার সমাধান চান, তাহলে দেখতে পারেন এই ভিডিওটি। এখান থেকে আপনি জানতে পারবেন যে, কি করে দ্রুত মোবাইলের চার্জ সম্পূর্ণ করা যায়।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

বিডি২৪লাইভ