সিল্কসিটিনিউজ ডেস্ক: গত বৃহস্পতিবার থেকেই ছবিগুলি ছড়িয়ে পড়তে শুরু করে। শুক্রবারের মধ্যে তা এমন জায়গায় পৌঁছয় যে, জম্মু-কাশ্মীর প্রশাসন পদক্ষেপ করতে বাধ্য হয়। ২০১০ ব্যাচের আইএএস অফিসার নিজের কাজের ক্ষেত্রে বেশ কর্তব্যপরায়ণ ছিলেন বলেই জানা গিয়েছে। অনেক দায়িত্ব দৃঢ়তার সঙ্গে পালন করেছেন। কিন্তু এখন প্রশ্ন উঠেছে তাঁর চারিত্রিক দৃঢ়তা নিয়ে।

জম্মু ও কাশ্মীর সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, ‘‘বিষয়টি সামনে আসতেই পদক্ষেপ করা হয়েছে। এখনও পর্যন্ত এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না যে, ছবিগুলি সত্যি না তৈরি করা। তদন্ত শুরু হয়েছে।’’ রাজ্যের আন্ডার সেক্রেটারি অমৃক সিংহ জানিয়েছেন, আপাতত নীরজের দায়িত্ব সামলাবেন উধমপুরেরর অতিরিক্ত ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার আনন্দ শর্মা। সূত্র: এবেলা











