সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

হোটেলে বান্ধবীর সঙ্গে ম্যারাডোনার ঝগড়া, ডাকতে হলো পুলিশকে

নিউজ ডেস্ক১৬ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
হোটেলে বান্ধবীর সঙ্গে ম্যারাডোনার ঝগড়া, ডাকতে হলো পুলিশকে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যেখানেই যান না কেন, শিরোনামে থাকতে পছন্দ করেন দিয়াগো ম্যারাডোনা। যথারীতি এবারও আলোচনায় ফুটবল রাজপুত্র। বান্ধবী রোকিও অলিভিয়েরার সঙ্গে ঝামেলা বাধিয়ে মুখরোচক সংবাদে পরিণত হয়েছেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর। শেষ পর্যন্ত ঝগড়াটা এত দূর গড়িয়েছে যে, পুলিশ হস্তক্ষেপের প্রয়োজন পড়ে। তবে আশার কথা, পুলিশি হয়রানিতে পড়তে হয়নি আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতান এই মহানায়ককে।

চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ও নাপোলির খেলা দেখতে স্পেনে আসেন ম্যারাডোনা ও তাঁর বান্ধবী রোকিও অলিভিয়েরা। নাপোলির পাড় ভক্ত ম্যারাডোনা মাঠে বসে দলের হার দেখেছেন। এর আগে মাদ্রিদের একটি হোটেলে ওঠেন ম্যারাডোনা-অলিভিয়েরা জুটি। বুধবার সকালে হোটেলরুমে অলিভিয়েরার সঙ্গে ‌উত্তপ্ত বাদানুবাদে লিপ্ত হন সাবেক এই ফুটবল তারকা। এতটাই ক্ষেপে যান ম্যারাডোনা যে, ভয়ে পুলিশকে ফোন করেন অলিভিয়েরা। এরপর অ্যাম্বুলেন্সসহ পুলিশ ভ্যানকে হোটেলে ঢুকতে দেখা যায়। অবশ্য তেমন গুরুতর কিছু না হওয়ায় পর পুলিশও চলে যায়। এই ঘটনায় ম্যারডোনা বা অলিভিয়েরা কেউ কারো বিরুদ্ধে অভিযোগ করেননি। এর আগে স্প্যানিশ টেলিভিশন চ্যানেলের এক সাংবাদিকের সঙ্গেও ঝামেলায় জড়ান ম্যারাডোনা।

পুলিশ জানিয়েছে, ঘটনায় কেউ কারো বিপক্ষে কোনো অভিযোগ করেনি আর কেউ আহতও হয়নি। এই ঘটনার জন্য মিডিয়াকে দোষারোপ করেছেন ম্যারাডোনা। নিজের ভেরিফাইড ফেসবুকে ম্যারাডোনা বলেন, ‘আমি সবাইকে বলতে চাই যে, মাদ্রিদে ভালো সময় পার করছি আমি। বাকিরা এখন গল্প বানাক।’

সূত্র: এনটিভি