সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
আন্তর্জাতিক

হেকমতিয়ারের সঙ্গে আফগান সরকারের শান্তিচুক্তি

নিউজ ডেস্ক২২ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
হেকমতিয়ারের সঙ্গে আফগান সরকারের শান্তিচুক্তি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী হিজব-ই-ইসলামির সঙ্গে শান্তিচুক্তি করেছে দেশটির সরকার।

 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দেশটির কাবুল শহরে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

 

চুক্তি অনুযায়ী আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠীটি দেশটির সরকারবিরোধী সব কার্যকলাপ থেকে বিরত থাকার পাশাপাশি সংবিধান মেনে চলার প্রতিশ্রুতি দেয়।

 

বিনিময়ে হিজব-ই-ইসলামির নেতা এবং ৯০ শতকের দেশটির সাবেক প্রধানমন্ত্রী গুলবুদ্দিন হেকমতিয়ারকে সব ধরনের অভিযোগ থেকে অব্যাহতি দিতে হবে। সেই সঙ্গে গোষ্ঠীর বন্দিদের মুক্তি দিতে হবে।

 

সরকারের উচ্চ শান্তি পরিষদের প্রধান সৈয়দ আহমেদ গিলানি বলেন, আশা করি এই চুক্তির মাধ্যমে দেশে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠা হতে যাচ্ছে।

সূত্র: বাংলা নিউজ