সিল্কসিটিনিউজ ডেস্ক :
অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি এবং বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, হাসান আরিফের মৃত্যুতে তাঁর শোকাহত পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। তিনি দেশের একজন অভিজ্ঞ, নামকরা ও বিশিষ্ট আইনজীবী হিসেবে সর্বমহলে সুপরিচিত ছিলেন। আইনজীবী হিসেবে তিনি তাঁর ন্যায়নীতি থেকে কখনোই বিচ্যুত হননি।

তাঁর মৃত্যুতে দেশে গণতন্ত্রে উত্তরণে এক শুণ্যতা সৃষ্টি হলো।
মির্জা ফখরুল হাসান আরিফের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিন উপদেষ্টার মৃত্যুর সংবাদ শুনে মরদেহ দেখতে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ছুটে যান বিএনপি মহাসচিব। তিনি শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান।
সূত্র: কালের কণ্ঠ










