সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

হাসপাতালে ভিড় না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিউজ ডেস্ক৩ মার্চ ২০১৯২ মিনিট পড়া
হাসপাতালে ভিড় না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে অযথা ভিড় না করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার হাসপাতালে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর বরাত দিয়ে এ কথা বলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।

তিনি বলেন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাস্থ্য সম্পর্কে বলেছেন, ডাক্তাররা তার চিকিৎসা করছেন। হাসপাতালের ভেতরে ওবায়দুল কাদেরকে দেখতে না যাওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুরো নির্দেশনা রয়েছে।

তিনি বলেন, ‘হাসপাতালে অযথা যেন কেউ ভিড় না করে। যারা সমবেদনা জানাতে আসবেন তারা যেন কেউ উপরে দোতলায় না যান। কাঠ ঝুলেও যেন কেউ ভেতরে না যায়।’

তিনি বলেন, ‘যারা ওবায়দুল কাদেরকে দেখতে আসবেন তাদের জন্য নিচে একটি খাতা-কলম রাখা আছে। সেখানে নিজের নাম লিখে প্রতিক্রিয়া ব্যক্ত করতে হবে। ডাক্তাররা তাকে (ওবায়দুল কাদের) এক্সট্রা ট্রিটমেন্ট দিচ্ছেন, এজন্য একটা পরিবেশ দরকার। ডাক্তার বলেছেন, ২৪ ঘণ্টার আগে কোনো কিছু বলা যাবে না।’

আবদুস সোবহান গোলাপ আরও বলেন, ‘সকালে ওবায়দুল কাদের ভর্তি হওয়ার পর থেকেই এখানে আছি। ডাক্তারি ভাষায় উনার অবস্থা সম্পর্কে বলতে পারবে না, তবে জেনারেল অবজারভেশন হচ্ছে-এটা বলতে পারি।’

এর আগে রোববার সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ অসুস্থবোধ করলে ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউর ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেয়া হয়।

সেখান থেকে জরুরি ভিত্তিতে তাকে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) নিয়ে ভর্তি করা হয়। পরে এনজিওগ্রাম শেষে ওবায়দুল কাদেরের হার্টে তিনটি ব্লক ধরা পড়ার কথা জানান চিকিৎসকরা।

‘জীবন শঙ্কায়’ থাকা ওবায়দুল কাদেরকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ছুটে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে আসেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপর হাসপাতালে ছুটে আসেন মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতকর্মীরা।

তার সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চেয়েছে আওয়ামী লীগ ও তার পরিবার।