সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজনীতি

হাসনাতের আসনে ট্রাকের পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান নাছিরের

নিউজ ডেস্ক৬ ফেব্রুয়ারি ২০২৬১ মিনিট পড়া
হাসনাতের আসনে ট্রাকের পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান নাছিরের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনের গণ অধিকার পরিষদের প্রার্থী জসীম উদ্দিনকে ট্রাক প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

একই সঙ্গে তিনি কুমিল্লার দেবিদ্বারের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ সর্বস্তরের জনগণের প্রতি ট্রাক প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি করার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ আহ্বান জানান তিনি।

নাছির তার পোস্টে লেখেন, কুমিল্লা- ৪ আসনে জামায়াত জোট মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন, যিনি জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে আসা একজন তরুণ নেতা।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভের চেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচনে জয়ী হওয়াই একজন প্রকৃত নেতার বৈশিষ্ট্য। আশা করি, হাসনাত আবদুল্লাহ গণ অধিকার পরিষদের জসীম উদ্দিনের সঙ্গে একটি শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবেন। দুজনের জন্যই শুভকামনা রইল।

তিনি আরও লেখেন, কুমিল্লা–৪ আসনে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার গণ অধিকার পরিষদের নেতা জসীম উদ্দিনকে ট্রাক প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানাচ্ছি।