সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

হাসনাত আবদুল্লাহর খোঁজ নিলেন তারেক রহমান

Silk City২৮ আগস্ট ২০২৪১ মিনিট পড়া
হাসনাত আবদুল্লাহর খোঁজ নিলেন তারেক রহমান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সচিবালয়ের সামনে আনসারদের হামলায় গুরুতর আহত হয়ে সিএমএইচ হাসপাতালে ভর্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তার খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার বিকেলে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম সিএমএইচে গিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে হাসনাত আব্দুল্লাহর শারীরিক অবস্থার খোঁজ নেন।

আনসারের হামলায় গুরুতর আহত হয়ে সচিবালয়ের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকলে বিএনপির নেতাকর্মীরা হাসনাত আব্দুল্লাহকে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।

সঙ্গে সঙ্গে সেখানে আইসিইউর ব্যবস্থাও করেন। তার গুরুতর আহতের খবর শুনে সে সময় ঢামেক হাসপাতালে ছুটে যান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ডা. রফিকুল ইসলামসহ ড্যাবের চিকিৎসকরা তাকে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করেন।

 

সূত্র: যুগান্তর