সিল্কসিটিনিউজ ডেস্ক:
ময়মমনসিংহের হালুয়াঘাটে পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ বাজেট উপস্থাপন করেন পৌর প্রশাসক জাকিয়া সুলতানা রোজি।
রাজস্ব ও উন্নয়ন খাত মিলে এবারের বাজেট ধরা হয়েছে ২৪ কোটি ২৬ লাখ ৭৫ হাজার ৫৫৫ টাকা। এ বছর বিভিন্ন খাতে ব্যায় ধরা হয়েছে ২০ কোটি, ৩ লাখ, ৯৫ হাজার।

পরিচ্ছন্ন শহর গড়ার জন্য বাসাবাড়ি থেকে ময়লা-আবর্জনা সংগ্রহ, ডাম্পিং গ্রাউন্ড নির্মাণ, শহরে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্প নির্মাণ, কবরস্থান নির্মাণ, শ্মশান নির্মাণের জন্য বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়েছে।
এ সময় জনগণকে পৌরকর, ব্যবসা লাইসেন্স ফি, দোকানভাড়া, পানির বিল ও পৌরসভার যাবতীয় পাওনা পরিশোধ করার আহ্বান জানান পৌর প্রশাসক জাকিয়া সুলতানা রোজি।
এসময় উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হক। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফেরদৌস আলম, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মো. শাকের উল্লাহ, ব্যবসায়ী সমিতির সভাপতি নাদিম আহমেদ প্রমুখ।









