সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

হাতিকে বশে আনার কৌশল শিখছে পুলিশ

নিউজ ডেস্ক৩১ ডিসেম্বর ২০১৭১ মিনিট পড়া
হাতিকে বশে আনার কৌশল শিখছে পুলিশ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চোর-ডাকাতদের বাগে আনার ঔষুধ তাঁরা জানেন৷ কিন্তু দামাল হাতিদের মোকাবিলা করতে ভয়ে হাত-পা শুকিয়ে যাচ্ছে অনেক বাঘা বাঘা পুলিশ অফিসারের৷ তাই হাতিকে বশে আনার প্রশিক্ষণ নিতে বনদফতরের স্কুলে ভরতি হয়েছেন খাঁকি উর্দিধারীরা৷

গতবছর শীতের সময় একজনকে বাঁচাতে গিয়ে দুই পুলিশ কর্মী গুরুতর জখম হন৷এছাড়া,সুকনা, বৈকুন্ঠপুরের মতো জঙ্গল এলাকায় রাতের বেলায় মোবাইল ভ্যান নিয়ে টহল দেওয়ার সময় অনেক সময় হাতিদের সামনে পড়তে হয়েছে৷ তাই হাতিদের থেকে কিভাবে দূরত্ব রাখা যায়, বন দফতরের থেকে তার পাঠ নেওয়া শুরু করেছে পুলিশ কর্মীরা৷বনদফতরের কর্তাদের পরামর্শ, চোখ-কান-নাক খোলা রেখে হাতিদের সঙ্গে দূরত্ব বজায় রাখতে হবে৷

জানা গিয়েছে, হাতির মোকাবিলায় উদ্বিগ্ন হয়ে শিলিগুড়ির পুলিশ কমিশনার নীরজ কুমার সিং বৈকুন্ঠপুরের বনদফতরে বিষয়টি জানিয়েছিলেন৷তাতে সম্মতি জানিয়ে পুলিশ কর্মীদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে বনদফতর৷ কলকাতা 24