সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

হাঁটাচলা করতে পারছেন ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক১১ মার্চ ২০১৯১ মিনিট পড়া
হাঁটাচলা করতে পারছেন ওবায়দুল কাদের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপির স্বাস্থ্যের আরো উন্নতি হয়েছে। তিনি এখন সীমিত পর্যায়ে হাঁটাচলা করতে পারছেন। সোমবার সকালে ওবায়দুল কাদের সহধর্মিনী বেগম ইসরাতুন্নেসা কাদেরসহ পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কুশল বিনিময়ও করেছেন। স্বাস্থ্যের আশানুরূপ উন্নতি হওয়ায় তাকে আগামীকাল সোমবার সকালে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে।

মন্ত্রীর চিকিৎসা তদারকির জন্য সিঙ্গাপুর সফররত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী এসব তথ্য জানিয়েছেন।

ডা. রিজভী আরো জানিয়েছেন, স্বাস্থ্যের আশানুরূপ উন্নতি হওয়ায় ওবায়দুল কাদেরকে আগামীকাল মঙ্গলবার (১২ মার্চ) সকালে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে।

তিনি বলেন, কাদের আজ সকালে পরিবারের সদস্য, সংসদসদস্য একরামুল করিম চৌধুরী এমপি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে কূশল বিনিময় করেন।

এর আগে কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি কাদেরের চিকিত্সার সর্বশেষ অগ্রগতি পরিবারের সদস্যদের জানান।

এ সময় উপস্থিত ছিলেন জনাব কাদেরের সহধর্মিনী বেগম ইসরাতুন্নেসা কাদের, ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মীর্জা, ভাগ্নে লে. কর্নেল ফখরুদ্দীন আহম্মদ, বাংলাদেশ আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম।