বিজ্ঞান ও প্রযুক্তি

স্যামসাং প্রধানকে গ্রেপ্তারের আবেদন খারিজ

নিউজ ডেস্ক২০ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দক্ষিণ কোরিয়ার একটি আদালত প্রযুক্তি জায়ান্ট স্যামসাং প্রধান লি জে ইয়ং কে গ্রেপ্তারে প্রসিকিউটরদের আবেদন খারিজ করে দিয়েছে।

এর আগে প্রতিষ্ঠানটির প্রধানের বিরুদ্ধে ঘুষ, অর্থ আত্মসাৎ ও শপথ ভঙ্গের অভিযোগ আনা হয়েছিল।

বৃহস্পতিবার সকালে ওই আদালত জানায় লি জে কে গ্রেপ্তারে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো অপর্যাপ্ত কারণ হিসেবে দেখিয়েছে।

মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে বেশ কিছু বিষয় বিবেচনায় নেওয়ার প্রয়োজন ছিল বলে এমন দীর্ঘ সময় প্রয়োজন হয়েছে বলে জানিয়েছেন আদালতের একজন মুখপাত্র।

গত সোমবার সিউলের একটি আদালতে প্রসিকিউটররা লির গ্রেপ্তারি পরোয়ানার জন্য আবেদন করেন।

দেশটির প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই এর বান্ধবী চই সুন-সিলের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন ফাউন্ডেশন ও প্রতিষ্ঠানকে স্যামসাং গ্রুপ বিপুল পরিমাণ অর্থ অনুদান দিয়েছে। প্রসিকিউটর অভিযোগ করেছেন, স্যামসাংয়ের দুটি প্রতিষ্ঠানের একীভূতকরণের প্রক্রিয়ায় কোরিয়ার ন্যাশনাল পেনশন ফান্ডের সমর্থন নিশ্চিত করতে ওই অর্থ ঘুষ দেওয়া হয়।

দক্ষিণ কোরিয়ার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ দখল করে আছে স্যামসাং গ্রুপ। কেননা প্রতিষ্ঠানটির রাজস্বের দিক থেকে দেশটির জিডিপিতে অবস্থান পঞ্চম।

সূত্র : টেকশহর