সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

স্যাটার্থওয়েটের টানা চার সেঞ্চুরির রেকর্ড

নিউজ ডেস্ক২৭ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
স্যাটার্থওয়েটের টানা চার সেঞ্চুরির রেকর্ড

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে নেমে টানা চারটি সেঞ্চুরি করে দারুণ এক রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের নারী ক্রিকেটার অ্যামি স্যাটার্থওয়েট। ২০১৫ সালে ওয়ানডে ক্রিকেটে টানা ৪ ম্যাচে ৪টি সেঞ্চুরি করার অনন্য রেকর্ড গড়েছিলেন শ্রীলঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা।

 

৩০ বছর বয়সী স্যাটার্থওয়েট সবশেষ শতকটি হাঁকিয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। অকল্যান্ডের ম্যাচে তিনি খেলেছেন অপরাজিত ১০২ রানের ইনিংস।

 

এর আগে গত নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে টানা তিন ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন স্যাটার্থওয়েট। একটি ম্যাচে ব্যাট করার সুযোগ হয়নি তার। তবে, ব্যাট হাতে নামা চারটি ম্যাচের চারটিতেই সেঞ্চুরি হাঁকিয়ে অনবদ্য এক রেকর্ডের জন্ম দিয়েছেন স্যাটার্থওয়েট।

 

গত ১৩ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে স্যাটার্থওয়েট খেলেছিলেন অপরাজিত ১৩৭ রানের ইনিংস। পরের ম্যাচে একই প্রতিপক্ষের বিপক্ষে খেলেছিলেন অপরাজিত ১১৫ রানের ইনিংস। পরের ম্যাচে ব্যাট হাতে নামা হয়নি তার। কিন্তু, সিরিজের শেষ ম্যাচে আবারো ব্যাট হাতে নেমে স্যাটার্থওয়েট খেলেছেন ১২৩ রানের ইনিংস।

 

সবশেষ অকল্যান্ডে অজি দলের বিপক্ষে করলেন অপরাজিত ১০২ রান। টানা চার ম্যাচে সেঞ্চুরি হাঁকাতে তিনবারই তিনি অপরাজিত থাকেন।

 

এর আগে নারী ক্রিকেটারদের মধ্যে জিল কেনারি, দেবী হকলি, ক্যারেন রোলটন, ম্যাগ ল্যানিং এবং ট্যামি বিউমন্ট টানা দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ফলে, স্যাটার্থওয়েট ছাড়া বিশ্বের কোনো নারী ক্রিকেটারের টানা তিনটি সেঞ্চুরিও নেই।

সূত্র: বাংলা নিউজ