সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

স্বৈরাচারের দোসরদের ঠাঁই নেই : ব্যারিস্টার অমি

নিউজ ডেস্ক১ নভেম্বর ২০২৪২ মিনিট পড়া
স্বৈরাচারের দোসরদের ঠাঁই নেই : ব্যারিস্টার অমি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা তার শাসন আমলে দেশের গণতন্ত্রকে হত্যা করেছিলেন। স্বৈরাচারের দোসরদের আর কোনো ঠাঁই দেওয়া হবে না। স্বৈরাচারের কোনো দোসরকে আপনারা দলে ঠাঁই দিবেন না। তারা সুযোগ পেলেই দলের ক্ষতি করবে।

শুক্রবার (১ নভেম্বর) কেরানীগঞ্জে বিএনপি ও তার অঙ্গসংগঠনকে গতিশীল করার লক্ষ্যে কালিন্দী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে চড়াইল খেলার মাঠে এক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

বিএনপির এই নেতা আরো বলেন, ‘বাংলাদেশের মালিক জনগণ। এ বিশ্বাস বিএনপিকে রাখতে হবে। স্বৈরাচার, ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ, নিপীড়নকারী চলে গেছে।

আমাদের পরিবর্তন হতে হবে। আমরা আবার সে দিকে চলতে পারব না। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনাদের ন্যায়ের পথে চলতে হবে। এর বাহিরে যাওয়ার সুযোগ নেই।

বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা-আকাঙ্ক্ষা জেগেছে। যে নতুন সূর্য উঠেছে, সেটাকে মাথায় রাখতে হবে। রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে হবে। তা না হলে বেশি দিন টেকা যাবে না।
কালিন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মেহেবুব হোসেনের সভাপতিত্বে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সিনিয়র সহসভাপতি শামীম হাসানসহ কেরানীগঞ্জ মডেল থানা যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সূত্র: কালের কণ্ঠ