বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সাত দিনব্যাপী স্বাস্থ্য সেবার উদ্বোধনী এ অনুষ্ঠানকে ঘিরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে বর্ণিল রঙ্গে সজ্জিত করা হয়। আজ বুধবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনারুল ইসলামের নেতৃত্বে একে ঘিরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাস্থ্য কমপ্লেক্সে একটি সভায় মিলিত হয়। র্যালিতে উপজেলায় কর্মরত ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।
এদিকে গত মঙ্গলবার উদ্বোধনীর পর রাতে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ রর্ণিল রঙ্গে মুখরিত ছিল। এলাকার লোকজন রাতের এই দৃশ্য দেখার জন্য ভিড় করেন কমপ্লেক্স চত্বরে। গোপালপুর গ্রামের মজনু হোসেন জানান, স্বাস্থ্য সেবা সপ্তাহের জন্য স্বাস্থ্য কমপ্লেক্স বেশ সজ্জিত করা হয়েছে। এতে করে এলাকার লোকজনদের মধ্যে এই উদ্যোগের শোনা যাচ্ছে।
স/শা










