সদ্য প্রকাশিত
প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড়
অপরাধ ও দুর্নীতি

স্বামীর বিরুদ্ধে স্ত্রীর নামে ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগ

নিউজ ডেস্ক৬ ফেব্রুয়ারি ২০২২৩ মিনিট পড়া
স্বামীর বিরুদ্ধে স্ত্রীর নামে ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে যৌতুক মামলা তুলে নিতে এক নারী শ্রমিকের ভূয়া আইডি কার্ড দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগ উঠেছে তার স্বামী ও  সতীনের বিরুদে। রবিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রাজশাহী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী।

ভুক্তভোগী নারীর নাম আলিয়া। তিনি নগরীর ডাশমারী এলাকার ইসাহাক আলীর মেয়ে। এ ঘটনায় অভিযুক্তের নাম ওবায়দুর রহমান লিটন ও তার দ্বিতীয় স্ত্রী সোনালী। লিটন রাজশাহী জেলার নওহাটা বাজার এলাকার আব্দুল বারীর ছেলে। ওই নারীর স্বামী ও তার দ্বিতীয় স্ত্রী  ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে অ্যাকাউন্ট খুলে ব্যাংকের চেক দেখিয়ে ৬ লাখ টাকা ধারের নাটক সাজিয়েছেন এবং ষড়যন্ত্রমূলকভাবে লিগ্যাল নোটিস পাঠিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী আলিয়া খাতুন জানান, ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর জেলার নওহাটা বাজার এলাকার আব্দুল বারীর ছেলে ওবায়দুর রহমান লিটনের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের জন্য চাপ দেয়া হয় তাকে। এ ঘটনায় তিনি আইনের আশ্রয় নিলে পুলিশ অভিযুক্ত লিটনকে গ্রেপ্তার করে। তার আগে দুজনকে বিয়ে করেন লিটন। জেল থেকে বের হয়ে তিনি তাকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন বলে জানান আলিয়া।

আলিয়া খাতুন বলেন, ‘হুমকির ঘটনার পরদিনই আরএমপির মতিহার থানায় একটি অভিযোগ দায়ের করি। তবে গত ১০ জানুয়ারি আমার কাছে ইদ্রিস আলী নামের এক ব্যক্তির পক্ষ থেকে একটি লিগ্যাল নোটিস আসে। নোটিসে বলা হয়, আমি নাকি ৬ লাখ টাকা ধার নিয়েছি ইদ্রিস আলীর কাছ থেকে। ঋণ পরিশোধের জন্য ব্যাংক চেক প্রদান করেছি তাকে। অথচ তাকে  আমি চিনিই না। পরে নোটিসে উল্লেখিত সোনালী ব্যাংক লিমিটেড রাজশাহীর সেনানিবাস শাখায় যাই।’

আলিয়ার ভাষ্যমতে, ব্যাংকে গিয়ে ‘মোছা. আলো খাতুন’ নামের আইডি কার্ডে অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে তারা জানতে পারেন। তবে সেটি তার সঠিক নাম নয়। আগের আইডি কার্ডে এ নাম থাকলেও তার সঠিক নাম ‘মোছা. আলিয়া খাতুন’। জন্ম নিবন্ধন কার্ডে এটিই দেয়া আছে এবং ভুল আইডি কার্ড সংশোধনের জন্য আবেদনও করেছেন। তবে আর আগের আইডি কার্ড তার স্বামী ছাড়া কারো কাছে নেই।

আলিয়া অভিযোগ করে বলেন, ‘তার স্বামী লিটন ও স্ত্রী মাহবুবা ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে অ্যাকাউন্ট খুলে এভাবে ব্ল্যাকমেইল করছেন। বিষয়টির সমাধান না করে ব্যাংক কর্মকর্তারা আলিয়ার সঙ্গে দুর্ব্যবহার এবং তার চাচাতো বোন নদী আক্তারকে মারতে উদ্যত হন বলেও অভিযোগ করেছেন তিনি।’

সংবাদ সম্মেলনে তার চাচাতো বোন নদী আক্তার বলেন, ‘পারিবারিক ঝামেলা মিটিয়ে নিলে সবকিছু সামাধান হবে বলে ব্যাংক কর্মকর্তারা আমাদেরকে জানান। থানায় গিয়েও পুলিশি সহায়তা পাইনি আমরা। তারা ব্যাংক কর্মকর্তা, লিটন ও তার স্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।’

এ বিষয়ে অভিযুক্ত ওবায়দুর রহমান লিটনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন কেটে দেন। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে সোনালী ব্যাংক লিমিটেড রাজশাহীর সেনানিবাস শাখার ম্যানেজার এবিএম ইকবাল হোসেন বলেন, ‘কীভাবে এমনটা হয়েছে তা আমার বোধগম্য নয়। ঘটনাটি আমি যোগদানের আগের। হেড অফিস থেকে এরকম একটি ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।’

জি/আর