সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্ণামেন্ট: রিভারভিউ এর জয়

নিউজ ডেস্ক২৪ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্ণামেন্ট: রিভারভিউ এর জয়

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্ণামেন্টের তৃতীয় আসরের উদ্বোধনী খেলা অনুষ্টিত হয়েছে। উদ্বোধনী খেলাটি রাজশাহী রয়েলস বনাম রিভার ভিউ দলের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে রিভার ভিউ ৭৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে রাজশাহী রয়েলস দলকে ।

 
প্রথমে টসে হেরে ব্যাট করতে নামে রিভার ভিউ দল। ৬ উইকেট হারিয়ে তাদের দলীয় রান সংগ্রহ করে ২২৩। দলের পক্ষে সর্বোচ্চ রান করে  শাহাজাদা। তার সংগ্রহ ১৩০ রান। দ্বিতীয় সর্বোচ্চ রান করে নাহিদ। তার সংগ্রহে আসে ৩৩ রান। দলের পক্ষে জাকিরের সংগ্রহে আসে ৩ টি উইকেট।

 


জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে দলীয় ১৪৭ রান সংগ্রহ করে রাজশাহী রয়েলস। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন সাজু ৪৪ এবং দ্বিতীয় সর্বোচ্চ রান করেন সোহান ৩৩।

 
খেলা শেষে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন শাহাজাদা। পরে তার হাতে ম্যান অফ দ্যা ম্যাচের ট্রফি তুলে দেয়া হয়।
আগামি শনিবার দুটি খেলা অনুষ্টিত হবে। সন্ধ্যা সাড়ে ৬ টায় প্রথম খেলাটি অনুষ্ঠিত হবে উপশহর ইয়াং টাইগার্স বনাম নাইন বয়েজ। রাত ৮ টায় দ্বিতীয় খেলাটি অনুষ্ঠিত হবে লাষ্ট ভেগাস বনাম ষষ্ঠিতলা জাগ্রত সংঘ এর মধ্যে।

 

সকল খেলার আপডেট জানতে লগ ইন করুন www.facebook.com/silkcitynewscom এ। লাইভ স্কোর দেখা যাবে ictcup.com এই ঠিকানায়।

স/শ