নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে চলছে স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসর। সোমবার রাত আটটায় দ্বিতীয় খেলাটি অনুষ্ঠিত হয় রয়েল এন্টার প্রাইজ বনাম হেমলেট ওয়ারিয়ার্স এর মধ্যে। এতে হেমলেট ওয়ারিয়ার্স ৬ উইকেটে পরাজিত করে রয়েল এন্টারপ্রাইজকে।

প্রথমে টসে জিতে ব্যাট করতে নামে রয়েল এন্টারপ্রাইজ। দলের পক্ষে রিভেন ৩৩ এবং চাদ ২৯ রান করে দলীয় রান দাঁড়ায় ১১৫ তে। ১২ অভার শেষে পতন ঘটে ৫ উইকেটের। বিপক্ষ দলের কৌশিক ৩ টি উইকেটের পতন ঘটান।
জবাবে ব্যাট করতে নেমে হেমলেট ওয়ারিয়ার্স দূর্দান্ত ব্যাটিং কৌশল দেখান। দলের পক্ষে জিল্লুর ৮ টি ছয় এবং তিনটি ৪ এ নিজস্ব ৭৫ রান সংগ্রহ করেন। এদিকে উজ্জল করেন ২২ রান।

খেলা শেষে অপরাজিত থেকে এক ওভার বল করে এক উইকেট সংগ্রহ করায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন হেমলেট ওয়ারিয়ার্স দলের জিল্লুর। পরে তার হাতে ম্যান অফ দ্যা ম্যাচের ট্রফি তুলে দেয়া হয়।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রথম খেলায় অংশ নিবেন মহিষবাথান ফায়ার বুলস এবং সোহেল সংঘ।দিনের দ্বিতীয় খেলায় আনসার সোহাগ ও সুমন স্মৃতি সংঘ মুখোমুখি হবেন তালতলা টাইগার্স এর।
সকল খেলার আপডেট জানতে লগ ইন করুন www.facebook.com/silkcitynewscom এ। লাইভ স্কোর দেখা যাবে ictcup.com এই ঠিকানায়।
স/শ










