সদ্য প্রকাশিত
খেলা

স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্ট: মুক্তি সংঘের জয়

নিউজ ডেস্ক৮ মার্চ ২০১৭১ মিনিট পড়া
স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্ট: মুক্তি সংঘের জয়

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে চলছে স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসর। দ্বিতীয় রাউন্ডে বুধবার অনুষ্ঠিত দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় স্মাইলি ডেন্টাল কেয়ার বনাম মুক্তি সংঘ। এতে মুক্তি সংঘ ৪ উইকেটে পরাজিত করে স্মাইলি ডেন্টাল কেয়ার দলকে।

 

প্রথমে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় স্মাইলি ডেন্টাল কেয়ার। ব্যাট হাতে রিজভী করেন ৩৩ রান এবং মুক্তার করেন ১৬ রান। ৮ ওভার ৪ বলে ৮১ রান সংগ্রহ করে দলটি।

 

জবাবে ব্যাট করতে নেমে মুক্তি সংঘ ৪ উইকেটের বিনিময়ে  ৮৪ রান সংগ্রহ করে জয় নিশ্চিত করেন। দলের পক্ষে রোমিও করেন ২৯ রান। আর টুটুলের সংগ্রহে আসে ২৬ রান ও ২টি উইকেট।

 

খেলা শেষে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন মুক্তি সংঘের টুটুল। পরে তার হাতে ম্যান অফ দ্যা ম্যাচের ট্রফি তুলে দেয়া হয়।

 

বৃহস্পতিবার সাড়ে ছয়টায় দ্যা বেটিং মুখোমুখি হবেন ষষ্ঠিতলা জাগ্রত সংঘের।

 

সকল খেলার আপডেট জানতে লগ ইন করুন www.facebook.com/silkcitynewscom এ। লাইভ স্কোর দেখা যাবে ictcup.com এই ঠিকানায়।

স/শ