সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্ণামেন্ট: নাইন বয়েজ এর জয়

নিউজ ডেস্ক২৫ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্ণামেন্ট: নাইন বয়েজ এর জয়

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্ণামেন্টের তৃতীয় আসরের দ্বিতীয় খেলা অনুষ্টিত হয়েছে। খেলাটি নািইন বয়েজ এবং উপশহর ইয়াং টাইগার্স দলের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে নাইন বয়েজ ৪ উইকেটে পরাজিত করেছে উপশহর ইয়াং টাইগার্স দলকে ।
প্রথমে টসে হেরে ব্যাট করতে নামে নাইন বয়েজ দল। ৪ উইকেট হারিয়ে তাদের দলীয় রান সংগ্রহ করে ১২৫। দলের পক্ষে সর্বোচ্চ রান করে রেজাউল। তার সংগ্রহ ৭১ রান। দ্বিতীয় সর্বোচ্চ রান করে সনি। তার সংগ্রহে আসে ২০ রান। দলের পক্ষে মনির সংগ্রহে আসে ৪ টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে দলীয় ১২০ রান সংগ্রহ করে উপশহর ইয়াং টাইগার্স । দলের পক্ষে সর্বোচ্চ রান করেন সজল ৩৫ এবং দ্বিতীয় সর্বোচ্চ রান করেন সিজার ২৯।


খেলা শেষে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন রেজাউল। পরে তার হাতে ম্যান অফ দ্যা ম্যাচের ট্রফি তুলে দেয়া হয়। দিনের দ্বিতীয় খেলায় লাষ্ট ভেগাসের সাথে লড়বেন ষষ্ঠিতলা জাগ্রত সংঘ। আগামিকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬ টায় সাব্বির আইরন ষ্টোর এর বিপক্ষে লড়বে ইয়াং চ্যালেঞ্জার্স।

 

সকল খেলার আপডেট জানতে লগ ইন করুন www.facebook.com/silkcitynewscom এ। লাইভ স্কোর দেখা যাবে ictcup.com এই ঠিকানায়।

স/শ