নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে চলছে স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসর। গত ২৬ ফেব্রুয়ারীর অনুষ্টিতব্য দ্বিতীয় খেলাটি আজ শনিবার রাত আটটায় অনুষ্ঠিত হয়। খেলায় মুখোমুখি হন স্মাইলি ডেন্টাল কেয়ার এবং এআর আর মেমোরিয়াল। এতে স্মাইলি ডেন্টাল কেয়ার ১৮ রানে পরাজিত করে এআর আর মেমোরিয়াল দলকে।

প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্মাইলি ডেন্টাল কেয়ার দল। ব্যাট হাতে নামে জাতীয় দলের খেলোয়াড় ও স্মাইলি ডেন্টাল কেয়ার দলের অধিনায়ক মুক্তার আলী। নিজের ২০ আর অন্তরের ৪১ রানে দলীয় রান গিয়ে দাঁড়ায় ১২৬ এ। পতন ঘটে সবকটি উইকেটের।

জবাবে এআর আর মেমোরিয়াল সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ১০৮ রান। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন সবুজ ৪৫। পান একটি উইকেট । অধিনায়ক নাইম করেন ১৮।
খেলা শেষে নিজস্ব ৪১ রান এবং একটি ক্যাচ পাওয়ায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন স্মাইলি ডেন্টাল কেয়ারের অন্তর। পরে তার হাতে ম্যান অফ দ্যা ম্যাচের ট্রফি তুলে দেয়া হয়।

আগামি কাল থেকে শুরু হবে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা। নক আউট ভিত্তিতে খেলায় অংশগ্রহন করবে ১৬ টি দল।
সকল খেলার আপডেট জানতে লগ ইন করুন www.facebook.com/silkcitynewscom এ। লাইভ স্কোর দেখা যাবে ictcup.com এই ঠিকানায়।
স/শ










