নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে চলছে স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসর। বুধবার রাত আটটায় দিনের দ্বিতীয় খেলাটি অনুষ্ঠিত হয় সাবুসরকার স্মৃতি সংঘ বনাম শিরোইল স্বেচ্ছাসেবী দলের মধ্যে। এতে সাবুসরকার স্মৃতি সংঘ ৫৬ রানে পরাজিত করে শিরোইল স্বেচ্ছাসেবী দলকে।
প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সাবু সরকার স্মৃতি সংঘ। চন্দনের ২৯ এবং পাপ্পুর ২৬ রানে দলীয় রান গিয়ে দাঁড়ায় ১১৮ তে।

জবাবে ব্যাট করতে নেমে শিরোইল স্বেচ্ছাসেবী দল সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করেন ৬২ রান। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন সনি ১৬ এবং শাকিল ১৫।
খেলা শেষে নিজের ২৯ রান ও ১ উইকেট পাওয়ায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন সাবু সরকার স্মৃতি সংঘের চন্দন। পরে তার হাতে ম্যান অফ দ্যা ম্যাচের ট্রফি তুলে দেয়া হয়।
আগামিকাল বৃহস্পতিবার দুইটি খেলা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রথম খেলায় মুখোমুখি হবেন দড়িখরবনা বয়েজ এবং মুক্তি সংঘ। দিনের অপর খেলায় মাষ্টারপাড়া সুপার নাইনের সাথে লড়বেন গোড়হাঙ্গা লিটল স্টার।
সকল খেলার আপডেট জানতে লগ ইন করুন www.facebook.com/silkcitynewscom এ। লাইভ স্কোর দেখা যাবে ictcup.com এই ঠিকানায়।
স/শ










