সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজনীতি

স্বাধীন দেশে আমরা ছিলাম পরাধীন: ফয়জুল করীম

নিউজ ডেস্ক২০ অক্টোবর ২০২৫২ মিনিট পড়া
স্বাধীন দেশে আমরা ছিলাম পরাধীন: ফয়জুল করীম

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ৩৫-৪০ শতাংশ ভোট পেয়ে কেউ (শেখ হাসিনা) সরকার গঠন করে, তারপর সংবিধানকে নিজেদের খেলার মাঠ বানায়, এটা চলতে পারে না। ৪০ শতাংশ ভোটের সরকার হলে বাকি ৬০ শতাংশ ভোটের মূল্য কোথায়?

সোমবার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ প্রশ্ন তোলেন।

তিনি বলেন,৭১ সালে দেশ স্বাধীন হলেও বিগত সরকারের আমলে আমরা স্বাধীন দেশে ছিলাম পরাধীন। চব্বিশের জুলাই আগস্ট অভ্যুত্থানের পর আমরা আশা করেছিলাম দেশ সঠিক পথে এগোবে। কিন্তু আজকের বাস্তবতায় সেই আকাঙ্খা পূরণ হচ্ছে না। আমরা পাঁচ দফা দাবির মাধ্যমে আন্দোলন শুরু করেছি। ৩১টি দল ঐক্যমত্য কমিশনে অংশগ্রহণ করেছে, তার মধ্যে ২৫টি দল পিআরের পক্ষে মত দিয়েছে এবং জুলাই সনদের আইনি ভিত্তি দাবি করেছে। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে ঐক্যমত হওয়া ৮৪ টি বিষয়ে তালবাহানা না করে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

মুফতী ফয়জুল করীম আরো বলেন, আগামীতে পরীক্ষিত দুর্নীতিবাজ, খুনি ও জুলুমবাজদের ক্ষমতায় নেওয়া যাবে না। আওয়ামী লীগ নিজেদেরকে দেশের মালিক আর জনগণকে তাদের দাস মনে করেছে। তাদের অপশাসনের বিরুদ্ধে কথা বললেই খুন, গুম করেছে। দেশ উন্নয়নের মহাসড়কে আছে জানিয়ে জনগণকে মিথ্যে গল্প শুনিয়েছে। অথচ দেশের কোনো ব্যাংকে টাকা নেই। সব টাকা তারা বিদেশে পাচার করে নিয়েছে। বৈদেশিক ঋণের চাপে দেশের অগ্রযাত্রা থমকে যাচ্ছে!

ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা উত্তর এর সভাপতি মাও. নজীর আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ এর সভাপতি মাও. ইউসুফ ভুঁইয়া।

জেলা সেক্রেটারি এইচ. এম কাউছার আহমাদ এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন শেখ মাহবুবুর রহমান নাহিয়ান, মাওলানা ফিরোজ আলম, মাও. আবু নাছের, মুদ্দাচ্ছির হোসাইন, নুরুদ্দিন আমানতপুরী, ইকবাল হোসাইন, মুহা. আবদুল মুকিত, দিদার হোসাইন, মু. ওলী উল্যাহসহ জেলা ও থানা নেতৃবৃন্দ।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন