সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

‘স্বচ্ছ ভোটার তালিকা ছাড়া সম্মেলনে অংশ নেব না’

নিউজ ডেস্ক১৬ জানুয়ারি ২০২৫২ মিনিট পড়া
‘স্বচ্ছ ভোটার তালিকা ছাড়া সম্মেলনে অংশ নেব না’

সিল্কসিটিনিউজ ডেস্ক :

স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন ছাড়া আগামী ১৮ জানুয়ারির ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দুপুরে শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চে তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নে আয়োজিত সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

সভায় জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজমের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক, সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মোমিনুল হক, সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন রিপন, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম রুমা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়ন করতে হলে ত্যাগী ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। ব্রাহ্মণবাড়িয়ায় একটি মহল ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে আগামী ১৮ জানুয়ারি প্রহসনের সম্মেলন করার পাঁয়তারা করছে।

তারা স্বচ্ছ ও পূর্ণাঙ্গ ভোটার তালিকা তৈরি না করে যেই প্রহসনের সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছে তা মেনে নেওয়া হবে না। এছাড়া সম্মেলনে গণতন্ত্র রক্ষায় ও ভোটের অধিকারের জন্য আন্দোলন চালিয়ে যাবার পাশাপাশি জেলা বিএনপির একটি অংশ সম্মেলনে যোগ না দেওয়ার ঘোষণা দেন।

এ সময় জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিল নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে সমাবেশস্থলে এসে যোগ দেন।

আগামী ১৮ জানুয়ারি জেলা বিএনপির এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে বিরোধ চরম আকারে দেখা দিয়েছে।

 

সূত্র: যুগান্তর