লাইফ স্টাইল

স্পাইসি গার্লিক মাশরুম

নিউজ ডেস্ক২৩ ডিসেম্বর ২০১৯১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

হুট করে ক্ষুধা লাগলে ঝটপট বানিয়ে ফেলতে পারেন স্পাইসি গার্লিক মাশরুম। এটি যেমন স্বাস্থ্যকর, তেমনি তৈরি করাও খুব সহজ। জেনে নিন রেসিপি।

উপকরণ
মাশরুম- ২০০ গ্রাম
রসুন- ১টি (কুচি)
শুকনা মরিচ- স্বাদ অনুযায়ী
লবণ- স্বাদ অনুযায়ী
সয়াসস- ১ টেবিল চামচ
সাদা গোলমরিচ- সামান্য
লাল ও সবুজ ক্যাপসিকাম- আধা কাপ (লম্বা করে কাটা)
গাজর- অর্ধেকটি (লম্বা করে কাটা)
মাখন- ১ টেবিল চামচ

প্রস্তুত প্রণালি
ক্যানড মাশরুম বের করে বারকয়েক ধুয়ে নিন। চাইলে তাজা মাশরুমও ব্যবহার করতে পারেন। কয়েক টুকরা করে কেটে নিন মাশরুম। প্যানে মাখন গরম করুন। মাখন গলে গেলে রসুন কুচি দিয়ে নাড়তে থাকুন। চমৎকার গন্ধ বের হতে শুরু করলে মাশরুম দিয়ে নেড়ে নিন। সয়াসস ও লবণ দিন। শুকনা মরিচ ভেঙে দিয়ে দিন। গোলমরিচ গুঁড়া দিয়ে নাড়তে থাকুন। ক্যানড মাশরুম এমনিতেই নরম থাকে। কিছুক্ষণ নাড়াচাড়া করে একটি প্লেটে উঠিয়ে নিন মাশরুম। একই প্যানে ক্যাপসিকাম ও গাজর ভাজুন। সামান্য নরম হলে উঠিয়ে পরিবেশন করুন গরম গরম গার্লিক মাশরুমের সঙ্গে।