সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

স্কাইপেতে ভাগ্নের বিয়ে দেখবেন দাউদ ইব্রাহিম

নিউজ ডেস্ক১৬ আগস্ট ২০১৬২ মিনিট পড়া
স্কাইপেতে ভাগ্নের বিয়ে দেখবেন দাউদ ইব্রাহিম

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ভাগ্নে আলিশাহ পারকারের বিয়ে আগামীকাল বুধবার। পাকিস্তানে পলাতক অবস্থায় বসবাসরত দাউদ ইব্রাহিম যাতে বোন হাসিনা পারকারের ছোট ছেলের এই বিয়ের অনুষ্ঠান স্কাইপেতে দেখতে পারেন তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। 

হাসিনা পারকারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, হাসিনার বেঁচে থাকা একমাত্র পুত্র সন্তান হচ্ছে আলিশাহ। আর এ কারণে তার বিয়ের অনুষ্ঠানও জাঁকজমকভাবে করার আয়োজন করা হয়েছে। বুধবার সকালে মুম্বাইয়ের রাসুল মসজিদে এ বিয়ে অনুষ্ঠিত হবে।

বিকেলে জুহুর টিউলিপ স্টার হোটেলে অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দাউদের ভাই ইকবাল কাসকার, বোন জায়তুন ও ফারজানা তাদের স্বামীদের নিয়ে যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে।

আলিশাহ পেশায় নির্মাণ ব্যবসায়ী। মুম্বাইয়ের মেমন গোষ্ঠীর মেয়ে আয়েশা নাগানিকে বিয়ে করছেন তিনি।

সূত্র জানিয়েছে, বিয়ের অনুষ্ঠান যাতে সুচারুরুপে সম্পন্ন হয়, সেজন্য দাউদ তার লোকজনদের নির্দেশ দিয়েছেন।

এদিকে মুম্বাই পুলিশের অপরাধ বিভাগ থেকে জানানো হয়েছে, বিয়ের অনুষ্ঠানে নজরদারির কাজ করবে পুলিশের একটি বিশেষ ইউনিট। অনুষ্ঠানে পুলিশের ওয়ান্টেড তালিকায় থাকা দাউদেরর কোনো সহযোগী আসে কি না সেদিকে নজর রাখা হবে।

এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘দাউদের বিরোধী কোনো গ্যাঙ অনুষ্ঠানে হামলা চালায় কি না সে ব্যাপারে পুলিশ নজরদারি করবে।’

 

 

সূত্র: রাইজিংবিডি