সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

সৌন্দর্য বাড়াতে কুকুরের মূত্র পান!

নিউজ ডেস্ক২১ জুন ২০১৮২ মিনিট পড়া
সৌন্দর্য বাড়াতে কুকুরের মূত্র পান!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সৌন্দর্য ধরে রাখার জন্যে কুকুরের মূত্র পান করেন বলে দাবি করেছেন এক মহিলা। তিনি জানান, পোষ্য কুকুরের মূত্র নিয়মিত পান করা কারণে চেহারায় ছড়াচ্ছে জেল্লা, বাড়ছে গ্ল্যামার, সেরে গিয়েছে মুখের সব ব্রণ।

আমেরিকার এই মহিলা এক ভিডিওতে বলেছেন, প্রথমবার আমার পোষা কুকুরের মূত্র পান করার আগে পর্যন্ত আমি খুব হতাশ ছিলাম আমার সৌন্দর্য নিয়ে। এখন আমার সব ব্রণ সেরে গিয়েছে।

নিজের পোষ্যের মূত্র যে কতটা স্বাস্থ্যকর তাও তিনি বুঝিয়েছেন ওই ভিডিওতে। তিনি বলেছেন, কুকুরের মূত্রে ভিটামিন এ এবং ই রয়েছে। এছাড়াও কুকুরের মূত্রে ক্যালসিয়াম থাকে, যা ক্যানসারের মতো রোগ নিরাময়ে সাহায্য করে।

জা জানা নামের ঐ মার্কিন মহিলা যেমনই দাবি করুন না কেন। চিকিৎসকেরা কিন্তু বলছেন অন্য কথা। প্রাণীর মূত্রে জল ছাড়াও থাকে অনেক ইউরিয়া, ক্রিয়েটিন, বিভিন্ন ইলেক্ট্রোলাইটস, ইউরিক অ্যাসিড, এনজাইমসহ আরও অনেক কিছু। যেগুলি মানব শরীরের ক্ষেত্রে কখনই সুখকর নয়। মারাত্মক ক্ষতি হতে পারে।

ওই মহিলা দাবি করেছেন যে কুকুরের মূত্র পান করলে নিরাময় হতে পারে ক্যন্সারের মতো মরণ রোগ। ক্যান্সারের প্রতিষেধকের উপকরণও থাকে কুকুরের মূত্রে। এই বিষয়টি নিশ্চিত করে কিছু বলা যায় না বলে জানিয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ অ্যামি শাহ।

প্রাচীন যুগে ওষুধ হিসেবে কুকুর বা মানুষের মূত্র পান করার প্রচলন ছিল। চিন, রোম, গ্রীস এবং ইজিপ্টে এই রেওয়াজ ছিল।