সিল্কসিটিনিউজ ডেস্ক:
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছে আরো একজন। বৃহস্পতিবার আল-কাতিফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে ঢাকায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এ সংবাদ সম্প্রচার করেছে।
নিহতরা হলেন- বরিশালের উজিরপুরের আবদুল হাকিমের দুই ছেলে শহিদুল ও বাবুল, পটুয়াখালীর কেশবপুরের শহিদুল হাওলাদারের ছেলে রফিকুল ইসলাম, আবদুল করিমের ছেলে সিরাজুল ইসলাম, ভোলার রানা শাহাবুদ্দিন এবং আবু বকরের ছেলে শরিফ।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ জানান, ৭ জন বাংলাদেশি শ্রমিক একটি ভ্যানে করে জুবাইলের দিকে যাচ্ছিলেন। পথে রিয়াদ থেকে ৩৫০ কিলোমিটার দূরে আল-কাতিফে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ৬ জন নিহত হন। আর সাইফুল নামে আরেকজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুত্র:রাইজিংবিডি










