সব খবর

সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ ৩০শে অক্টোবর পর্যন্ত বাড়লো

নিউজ ডেস্ক৭ অক্টোবর ২০২০১ মিনিট পড়া

করোনার কারণে দেশে এসে আটকে পড়া প্রবাসীদের ভিসার মেয়াদ ৩০শে অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি আরব সরকার। আজ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ তথ্য জানিয়েছেন। এর আগে আটকে পড়া প্রবাসীদের আকামা ও ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেয়া হলেও ভিসা নিয়ে জটিলতায় পড়েন তারা। অনেকের ভিসা নবায়ন না হওয়ায় বিমান টিকিট পাননি বলে অভিযোগ এসেছে। এ অবস্থায় সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে আসছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার বিকালে মন্ত্রণালয় থেকেই ভিসা সংক্রান্ত সুখবর দেয়া হয়।

সূত্র মানবজমিন

ট্যাগ: