সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

সোহরাওয়ার্দীতে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা আজ

নিউজ ডেস্ক৬ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া
সোহরাওয়ার্দীতে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা আজ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে জাতীয় ঐক্যফ্রন্ট। ১১ দফা লক্ষ্য ও সাত দফা দাবিতে বেলা ২টা থেকে সন্ধ্য ৬টা পর্যন্ত এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে গিয়েছিলাম। আমরা সমাবেশ করার অনুমতি পেয়েছি।
সমাবেশে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় ঐক্যফ্রন্টের সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন।