সোশ্যাল মিডিয়া বিশ্লেষণকারী কোম্পানি সোশ্যালবেকার্স, ৩২ টি দল ও খেলোয়াড়দের মধ্যে জরিপ চালায়। জরিপে ফেইসবুক, টুইটার ও ইন্সটাগ্রামে দল ও খেলোয়াড়দের সম্পৃক্তার ভিত্তিতে একটি তালিকা তৈরি করা হয়েছে।
সেখান থেকে জানা গেছে, এখন পর্যন্ত ওয়ার্ল্ডকাপে সবচেয়ে বেশি গোল করেছে বেলজিয়াম। কিন্তু সোশ্যাল মিডিয়াতে তাদের র্যাঙ্কিং ২০। অন্যদিকে, টুর্নামেন্টে সবচেয়ে কম গোল করা পানামার অবস্থান বেলজিয়ামের পরেই। তাদের র্যাঙ্কিং ২২।



আলোচনার দিক দিয়ে সোশ্যাল মিডিয়াতে তালিকার শেষে অবস্থান করছে সৌদি আরব। ওয়ার্ল্ডকাপেও তাদের অবস্থান ৩১।
খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে লিওনেল মেসিকে নিয়ে। ফেইসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম সব জায়গাতেই শীর্ষে রয়েছেন মেসি।
ওয়ার্ল্ডকাপের প্রথম কয়েকটি ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো বেশ ধারাবাহিক ছিলেন।সোশ্যাল মিডিয়া ও ওয়ার্ল্ডকাপে দু জায়গাতেই তার অবস্থান ৩।









