বিজ্ঞান ও প্রযুক্তি

সোশাল মিডিয়ার ছবি দেখে বিশ্বাস করতে নেই, দেখুন প্রমাণ

নিউজ ডেস্ক১৬ জুন ২০১৭১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কতো মানুষের কতো সুন্দর সুন্দর ছবিই না দেখা যায় ফেসবুক বা অন্যান্য সোশাল প্লাটফর্মে। সুন্দর চেহারার মানুষদের দেখে অনেকেই বন্ধু হতে অনুরোধ পাঠিয়ে দেন।
সোশাল মিডিয়াল সঙ্গে যে ফটোশপও অনেক এগিয়ে গেছে, তাও কিন্তু মাথায় রাখতে হবে।

এর আগেও এ ধরনের উদাহরণ দেখানো হয়েছে। ফটোশপ জাদুকররা আরো কিছু উদাহরণ টেনে এনেছেন। এখানে এমন কয়েকটি ছবি দিয়েছেন তারা। হয়তো আপনি এসব ছবি ফেসবুক বা ইন্সটাগ্রামে বা ইন্টারনেটে দেখেছেন। এগুলো দেখেছেন আর মুগ্ধ হয়েছেন। কিন্তু পেছনের খবর জানেন না।

ফটোশপের কল্যাণে এখন কোনটি যে আসল ছবি আর কোনটি নকল তা কোনভাবেই বোঝা সম্ভব নয়। চীনের সোশাল মিডিয়া ‘উইবো’র এক সদস্য কয়েকটি ছবিতে ফটোশপের ক্যারিশমা দেখিয়েছেন। এমনিতেও তার ফলোয়ারের সংখ্যা ৪ লাখ ৩০ হাজার। তার নিজের হাতে বানানো কিছু ছবি অনেকেই নিজ নিজ প্রোফাইলে ব্যবহার করেছেন।

তবে আসল ছবিটার কথা কেউ জানতেন না। তিনি ওই আসল ছবিগুলো পাশে রেখে দেখিয়েছেন, ফটোশপ কতটা নিখুঁত কাজ করতে পারে। এসব ছবি দেখিয়ে এক্সপার্টরা সাবধান করেছেন, সোশাল মিডিয়া ছবিতে বিশ্বাস করতে নেই। দেখুন অবস্থা, কিছু নমুনা-